নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১২:১৬:৪৭ PM

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সংগৃহীত


পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ 'প্রাথমিক স্বাস্থ্যসেবা' (Primary Health Care) শীর্ষক একটি বিশেষ সাইড ইভেন্টের আয়োজন করবে। স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সবার জন্য সহজলভ্য, ন্যায়সংগত ও জনগণকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিতে জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই বিশেষ সাইড ইভেন্টে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবার মৌলিক ভূমিকা এবং এ বিষয়ে বাংলাদেশের টেকসই দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, যা পরিচালনা করবেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার। এই প্যানেলে বিশ্বের ৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইথিওপিয়া, সিয়েরা লিওন, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও আরও একটি মিত্র রাষ্ট্র। প্যানেল আলোচনায় মন্ত্রী ও স্বাস্থ্যখাতের বৈশ্বিক নেতৃবৃন্দ নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং সংকটসহনশীল প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ে তোলার কৌশল ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন।

জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে দেশের কূটনৈতিক ও উন্নয়নমূলক সম্পৃক্ততারই এক উজ্জ্বল প্রতিফলন। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্ত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে এই সফরে।বাংলাদেশের এই সাইড ইভেন্ট এবং জাতিসংঘের মূল অধিবেশনের অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচির বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: