মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়ার প্রথম বলিউড সিনেমা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ PM

মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়ার প্রথম বলিউড সিনেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ১২:৪৫:২৬ PM

মুক্তি পাচ্ছে  অভিনেত্রী জয়ার প্রথম বলিউড সিনেমা

ছবি সংগৃহীত


প্রথমবারের মতো বলিউডে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘করক সিং’। গত বছর এই সিনেমায় কাজ করার খবর দিয়েছিলেন অভিনেত্রী। শুটিংয়ের এক বছর পর এবার এলো মুক্তির খবর।

তবে ভারতের প্রেক্ষাগৃহে নয়, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

জয়া আহসান ছাড়াও ‘কদাক সিং’ সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী

অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য।

এছাড়াও জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার সিনেমা ‘দশম অবতার’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। তার আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিও ব্যবসা সফল হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক