কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫২ PM

কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ১০:৩৪:৪৩ AM

কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়

ছবি: সংগৃহীত


ভারতীয় শোবিজের নায়িকাদের মধ্যে ‘ডিপ ফেক’ ভিডিও রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এ ভিডিও প্রকাশের হার দিনদিন বেড়েই চলেছে। কয়েকদিন আগে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর ক্যাটরিনা কাইফের ভিডিও প্রকাশিত হয়েছিল। একের পর এক তারকাদের ডিপ ফেক ভিডিও নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডেই শুধু নয় বরং সাধারণ মানুষেরা এর শিকার। এবার বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে।

বলিউড অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এ ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচানর ঝড় বইছে। আসলে ডিপ ফেক করেই এ ভিডিও বানানো হয়েছে। ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি মোটেই কাজলের নয় বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। এ ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটু সময়ের মধ্যে ওই নারীর মুখ দেখা গেছে।

জানা গেছে, আসল ভিডিওটি গেট রেডি উইথ মি ট্রেন্ডের একটি ভিডিও ছিল। যা গত ৫ জুন টিকটকে আপলোড করা হয়েছিল। রাশমিকা, ক্যাটরিনার পর এ ভিডিও নিয়ে শোরগোল পড়েছে।

রাশমিকার ডিপ ফেক ভিডিও নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরই ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি পরামর্শ জারি করেছে, সমস্ত ডিপ ফেকগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শুধু তা-ই নয়, ডিপ ফেক ভিডিও সরানোর কথা জানিয়েছেন। এছাড়াও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে এই ধরনের কন্টেট সরানোর কথা বলা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক