বাইডেনের পক্ষে ইহুদিরা, আমেরিকানরা বিপক্ষে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৮ PM

বাইডেনের পক্ষে ইহুদিরা, আমেরিকানরা বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৪:৫০:৪৯ AM

বাইডেনের পক্ষে ইহুদিরা, আমেরিকানরা বিপক্ষে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স


গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা। কিন্তু খোদ মার্কিনিরা চলে গেছে বাইডেনের বিপক্ষে।

এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ ভাগ ইহুদি ভোটার বাইডেনের ইসরাইল তোষণনীতিকে সমর্থন করছেন। কিন্তু অপর দুই জরিপে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা গেছে।

জিউশ ইলেক্টরেট ইনস্টিটিউটের বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা যায়, হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার ব্যাপারে বাইডেনের ভূমিকাকে ৭৪ ভাগ ইহুদি নিবন্ধিত ভোটার সমর্থন করছে।

কিন্তু এনপিআর এবং পিবিএস নিউজআওয়ারের বুধবার প্রকাশিত জরিপ অনুযায়ী আমেরিকান নিবন্ধিত ভোটারদের ৫৩ ভাগ বাইডেনের ভূমিকার বিপক্ষে অভিমত প্রকাশ করেছ। আর পক্ষে রয়েছে ৪১ ভাগ।

অন্য দিকে একই দিনে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা যায়, ৫৪ ভাগ আমেরিকান বাইডেনের ইসরাইল তোষণ-নীতির বিপক্ষে অবস্থান ব্যক্ত করেছে, ৩৭ ভাগ সমর্থন করেছে।

হামাস-ইসরাইল যুদ্ধে ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন করছে বাইডেন। এমনকি ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের বিরোধিতা প্রত্যাখ্যান করেও তিনি ইসরাইলের সবকিছুকে সমর্থন করে যাচ্ছেন।

কিন্তু আমেরিকানরা তার এমন নীতি গ্রহণ করতে পারছে না। এমনকি রিপাবলিকানরাও বাইডেনের নীতি পছন্দ করছে না। তারা কিন্তু ইসরাইলের জোরাল সমর্থক।

কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা যায়, রিপাবলিকানদের মধ্যে মাত্র ২২ ভাগ বাইডেনের নীতিকে সমর্থন করছে। আর ৭৭ ভাগ তার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে।

ম্যারিস্ট জরিপেও একই ফলাফল দেখা যায়। এতে রিপাবলিকানদের মধ্যে ৭২ ভাগ তার বিপক্ষে এবং মাত্র ২৩ ভাগ তার অবস্থানকে সমর্থন করেছে।

এদিকে প্রেসিডেন্ট হিসেবেও ইহুদিদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা রয়েছে। কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দক্ষতা অনুমোদন করেছে ৬৬ ভাগ ইহুদি, আর বিপক্ষে গেছে ৩৪ ভাগ। অন্যদিকে ম্যারিস্ট জরিপে দেখা যায়, নিবন্ধিত আমেরিকানদের মধ্যে ৪২ ভাগ তাকে সমর্থন করছে, ৫২ ভাগ তার বিপক্ষে অভিমত ব্যক্ত করেছে।

JA



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক