ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩০ AM

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০২:২৪:২৪ AM

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি


বিশ্বের সব দেশকে জায়নবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিকতা বন্ধ করতে বাধ্য করার জন্য তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। সোমবার ইরানের প্রেসিডেন্ট রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্দানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান। খবর তেহরান টাইমসের

চিঠিতে রাইসি প্রায় ৫০ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানান। এই অপরাধযজ্ঞে প্রকাশ্য সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোরও কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, পশ্চিমা সরকারগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে গাজা যুদ্ধ তার প্রমাণ।

ইব্রাহিম রাইসি বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তা হলে গাজাবাসী নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানতে পারে জায়নবাদীরা। 

তিনি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে অকুতোভয় লড়াই করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন।  ‘এটি প্রত্যাশিত যে স্বাধীনতাকামী এবং স্বাধীন দেশগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলো কূটনৈতিক মঞ্চে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করবে। যাতে ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা এবং হামলা বন্ধ করে’ বলেন তিনি।

JA