রুশনারা আলীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

রুশনারা আলীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৩:০৮:১৯ পূর্বাহ্ন

রুশনারা আলীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

রুশনারা আলীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ।


লন্ডনের বেনথাল গ্রিন অ্যান্ড বাউ পার্লামেন্টারি আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ চেয়ে তার অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার বিরোধী দল লেবার পার্টি থেকে নির্বাচিত এই এমপির বিরুদ্ধে বিক্ষোভকারীরা সমবেত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বহুল পরিচিত বাংলাদেশি ও ভারতীয় নাগরিক অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে অবস্থিত রুশনারা আলীর অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা ‘পদত্যাগ চাই’, ‘লজ্জা, লজ্জা’ বলে স্লোগান দেন। গাজায় যুদ্ধবিরতি চেয়ে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় তার পদত্যাগ দাবি করেন।

ওই বিক্ষোভে প্রায় দুই শতাধিক লোক রুশনারা আলীর অফিসের সামনে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা বলতে থাকেন যে রুশনারা আলী ইসরায়েলের সহিংসতার নিন্দা করার সুযোগ পেয়েও তা হেলায় হারিয়েছেন।

পরে অবশ্য রুশনারা আলী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান যে তিনি দীর্ঘদিন ধরে একটি যুদ্ধবিরতির পক্ষে কথা বলে আসছেন। কিন্তু তারপরও কেন তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাস্তবতা হল এই প্রস্তাবটি যুদ্ধবিরতি নিশ্চিত করে না এবং এই প্রস্তাব কোনো যুদ্ধবিরতি আনবে না।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

JA



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু