অন্যরকম ছবিতে বিদ্যা সিনহা মিম
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

অন্যরকম ছবিতে বিদ্যা সিনহা মিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১২:২৪:৪৭ PM

অন্যরকম ছবিতে বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান যিনি। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার। এতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন মিম। ফলে ঈদের আগেই তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র পর্দায়।

তবে এসবের মাঝেই সোমবার নিজের ফেসবুকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে ভিন্ন এক অবতারে। 

লাল রঙের স্যুটের সাথে কালো রঙের অন্তর্বাস, যেন নায়িকার রূপের আলো ছড়াচ্ছে চারপাশে। ভক্তরা সেই ছবি দেখে প্রশংসা করলেন। কেউ কেউ বিদেশি অভিনেত্রীর সঙ্গেও তুলনা টানলেন। 

যদিও অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু মিম সেসবের কোনো জবাবই দেননি। বরং নিজের নতুন এই লুকে ভক্তদের যেন চমকে দিতেই চেয়েছিলেন তিনি। 


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন