মুক্তি পেয়ে হামাস সদস্যদের বিদায় জানাল ইসরাইলি বন্দীরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৭ AM

মুক্তি পেয়ে হামাস সদস্যদের বিদায় জানাল ইসরাইলি বন্দীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৮:১৪:০১ AM

মুক্তি পেয়ে হামাস সদস্যদের বিদায় জানাল ইসরাইলি বন্দীরা

মুক্তি পেয়ে হামাস সদস্যদের বিদায় জানাল ইসরাইলি বন্দীরা - ছবি : সংগৃহীত


গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুক্তি দেয়া বন্দীরা হামাস-সদস্যদের বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে। এসময় তাদেরকে বেশ প্রফুল্ল দেখা যায়।

ইসরাইল-হামাস চুক্তি অনুযায়ী সোমবার ১১ ইসরাইলি বন্দীকে মুক্তি দেয়া হয়। তারা প্রথমে রাফাহ ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করে। এরপর তাদেরকে ইসরাইলে ফিরিয়ে নেয়া হয়।

হামাসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বন্দীরা চলে যাওয়ার সময় কাছে দাঁড়ানো এক হামাস সদস্যকে বিদায় বলছে।

এর আগেও বন্দীরা মুক্তি পাওয়ার পর হামাস সদস্যদের বিদায়ী শুভেচ্ছা জানাতে দেখা গেছে। জবাবে হামাস সদস্যও হাত নেড়ে বিদায় জানান।

অবশ্যই ইসরাইলি মিডিয়া এগুলোকে হামাসের প্রপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। টাইমস অব ইসরাইলে প্রকাশিত এক খবরে বলা হয়, হামাস সদস্যরা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করতে বাধ্য করেছে।

কিন্তু অনেকেই বলছে, মুক্তিপ্রাপ্ত লোকদের মিডিয়ার সামনে কথা বলার সুযোগ দেয়া হলে সত্যিটি প্রকাশিত হতো। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব