রাখি সাওয়ান্তের সঙ্গে হিরো আলম
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ AM

রাখি সাওয়ান্তের সঙ্গে হিরো আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৭:৪৪:১২ AM

রাখি সাওয়ান্তের সঙ্গে হিরো আলম

ছবি: সংগৃহীত


বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা মিলল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন আলম। যেখানে তিনি দাবি করেছেন, বলিউডে রাখি সাওয়ান্তের সঙ্গে এক সিনেমায় কাজ করবেন। যেটি প্রযোজনা করবেন আরাভ খান। 

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। যেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন এই বিতর্কিত অভিনেত্রী। 

রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান। 

হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাখি চিৎকার করে বলছেন- দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যে পরিমাণ টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

প্রসঙ্গত, হিরো আলম ও রাখি সাওয়ান্ত দু’জনেই বেশ বিতর্কিত। নিজেদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তারা। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গিয়ে আরও একবার আলোচনায় আনলেন নিজেদের নাম। 

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরলেন তারেক রহমান
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি