‘নতুন জীবন’ পেলেন ৪১ শ্রমিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

‘নতুন জীবন’ পেলেন ৪১ শ্রমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১০:২৬:১৪ পূর্বাহ্ন

‘নতুন জীবন’ পেলেন ৪১ শ্রমিক

ছবি: সংগৃহীত


১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনায় আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একে একে ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

মনে করা হয়েছিল একেক জন শ্রমিককে বের করতে ৪-৫ মিনিট করে সময় লাগবে। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই কাজ হলো অত্যন্ত মসৃণভাবে। মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হয়েছে।

শ্রমিকদের উদ্ধারের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় মানুষও। টানেলের বাইরে মিষ্টি বিতরণ করছেন তারা। উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকের সঙ্গে মিলিত হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এর আগে তিনি জানান, সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার কাজ শুরু হয়েছে।

গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু