সিনেমায় আড়াই ঘণ্টায় সম্ভব হলে, দেশ পরিবর্তনে ৫ বছর যথেষ্ট: ফেরদৌস
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ AM

সিনেমায় আড়াই ঘণ্টায় সম্ভব হলে, দেশ পরিবর্তনে ৫ বছর যথেষ্ট: ফেরদৌস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:৫৭:৫৫ AM

সিনেমায় আড়াই ঘণ্টায় সম্ভব হলে, দেশ পরিবর্তনে ৫ বছর যথেষ্ট: ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।


মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরম সংগ্রহ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করে ফেরদৌস বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। নিজের ব্যক্তি, পারিবারিক জীবনে কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।

ঢাকা-১০ আসনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক বলেন, ‘আসনটি যে এলাকার মধ্যে পড়েছে, সেটি দেশ সৃষ্টির সঙ্গে জড়িত। এখানে নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে।

রাজনীতিতে হুট করে আগমন নয়, ফেরদৌস বরাবরই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘গত ১০ বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্বাচনে প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, সিনেমায় আড়াই ঘণ্টায় একটি জনজীবনে পরিবর্তন নিয়ে আসে নায়ক। সেখানে পাঁচ বছরে একটি এলাকায় অনেক কিছু করা সম্ভব। 

গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরলেন তারেক রহমান
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি