পূর্ব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১২

ছবি: সংগৃহীত


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া হামলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এক পরিবারের অন্তত তিন সদস্য। বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা দনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

এর আগে, ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, পোকরোভস্ক, নোভোরোদিভকা এবং মাইরনোহরাডের তিনটি বসতিতে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে দ্বিতীয় একজনের মরদেহ উদ্ধার করেছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের পুলিশ বলেছে, নোভোরোদিভকা শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে ৩৩ বছর বয়সী এক নারী, ৩৮ বছর বয়সী এক পুরুষ ও ৮ বছর বয়সী এক মেয়ে শিশু আটকা পড়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, চার শিশুসহ ১০ জন আহত হয়েছেন। রুশ হামলায় ৯টি বাড়ি, একটি থানা, কয়েকটি গাড়ি এবং গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দনেৎস্ক অঞ্চলের বেশিরভাগ এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। রাশিয়া বলেছে, তারা পুরো অঞ্চলটির দখল নিতে চায়। তবে মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। যদিও ওই অঞ্চলে বার বার রাশিয়ার চালানো বিমান হামলায় অনেকে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর রাশিয়ার ছোড়া ২০টি ড্রোনের মধ্যে অন্তত ১৪টিকে গুলি চালিয়ে ধ্বংস করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু