যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলা শুরু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪২ AM

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১২:০৩:২৬ PM

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলা শুরু


পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি।

পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগও আনা হয়েছে আইডিএফের বিজ্ঞপ্তিতে।

গাজার প্রথান শহর গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়েছে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব