ভিসা জটিলতায় বদলে গেল ছবির নায়িকা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪২ AM

ভিসা জটিলতায় বদলে গেল ছবির নায়িকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৩ ০১:২৮:৫০ AM

ভিসা জটিলতায় বদলে গেল ছবির নায়িকা

দর্শনা বণিক, পূজা চেরি


কথা ছিল, ঢাকাই সিনেমায় জুটি বাঁধবেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সেভাবেই সব কিছু আগাচ্ছিল কিন্তু ভিসা জটিলতার কারণে এ যাত্রায় দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না ‘লিপস্টিক’ সিনেমায়। তার পরিবর্তে ছবিটিতে নায়িকা চরিত্রে যুক্ত হলেন পূজা চেরি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু।

তিনি বলেন, ‘দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।’

রোববার (১৮ জুন) ‘লিপস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে কিছু জানাতে চাচ্ছেন না তিনি। এ প্রসঙ্গে পূজা বলেন, “এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। ‘লিপস্টিক’ সিনেমার গল্পটি মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।”

অভিনেত্রী জানান, ‘লিপস্টিক’ সিনেমার শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরে। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করেছিলেন দর্শনা বণিক। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী