চুনারুঘাটে ক্যারাম খেলার আড়ালে চলে জুয়ার বোর্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ AM

চুনারুঘাটে ক্যারাম খেলার আড়ালে চলে জুয়ার বোর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০২:৪১:৫৮ AM

চুনারুঘাটে ক্যারাম খেলার আড়ালে চলে জুয়ার বোর্ড

চুনারুঘাটে ক্যারাম খেলার আড়ালে চলে জুয়ার বোর্ড


হবিগঞ্জের চুনারুঘাটে চলছে ক্যারাম বোর্ড খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। উঠতি বয়সী তরুণ ও যুবকরা এই ক্যারামবোর্ড জুয়ায় মেতে উঠেছে। এতে ধ্বংসের পথে এগুচ্ছে তরুণ ও যুবসমাজ।

চুনারুঘাট পৌরশহরের আশপাশে বিভিন্ন মুদি দোকান, চা-স্টল, খাবার দোকানসহ উপজেলার গ্রামাঞ্চলে এই ক্যারাম বোর্ড জুয়া বসিয়ে চলছে রমরমা ব্যবসা।

জানা গেছে, চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলে এসব দোকানগুলোতে ছত্রছায়ায় দিবারাত্রি টাকার বাজিতে চলছে ক্যারাম বোর্ড খেলা। এই খেলায় অংশ হিসাবে উঠতি বয়সী তরুণ ও যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিশেষ করে, ১৫/২৫ বছর থেকে ৩০/৩৫ বছর বয়সীরা জড়িয়ে পড়েছে এই খেলায়। সর্বনিম্ন একশ টাকা থেকে শুরু করে পাঁচশ, হাজার টাকার বাজিতে এই জুয়া খেলা হয়ে থাকে।

এই ক্যারামবোর্ড জুয়া খেলা উপজেলায় সবখানে ছড়িয়ে পড়লেও এর প্রতিরোধে নেই কোন উদ্যোগ।

চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, ক্যারামবোর্ড জুয়া খেলা বন্ধে পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী