লেবাননে বিস্তৃত অভিযান ইসরায়েলি বিমান বাহিনীর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

লেবাননে বিস্তৃত অভিযান ইসরায়েলি বিমান বাহিনীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৮:৩২:৫৩ পূর্বাহ্ন

লেবাননে বিস্তৃত অভিযান  ইসরায়েলি বিমান বাহিনীর

ছবি: সংগৃহীত


লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলার পর দেশটিতে বিস্তৃত অভিযান শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে সেখানকার প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনা ঘাঁটি গ্যালিলির উদ্দেশে বিস্ফোরকভর্তি দু’টি ড্রোন ওড়ায় হিজবুল্লাহ। ড্রোনের আঘাতে ৬ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, তবে কারো আঘাত গুরুতর নয়। পরে এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লা।

সেই হামলার জবাব দিতেই লেবাননে বিস্তৃত অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। চলমান অভিযানে হিজবুল্লাহর বিভিন্ন রকেট উৎক্ষেপণ কেন্দ্র, সেনা ছাউনি ও অন্যান্য সামরিক স্থাপনা এই ধ্বংসের লক্ষ্য নেওয়া হয়েছে বলে এক্সবার্তায় জানিয়েছে আইডিএফ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে ওই দিন গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী; কাছাকাছি সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের দিকে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহও।

আইডিএফের তথ্য অনুযায়ী, গত দুই মাসে প্রায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৫০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহতও হয়েছেন|

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু