ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ PM

ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৯:২৫:৪৭ AM

ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা

ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা।


ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা। গত দুই সপ্তাহে অন্তত ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেয়া ইসরাইলিদের মধ্যে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেয়া ইসরাইলিদের মাঝে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় সরিয়ে নেয়া ইসরাইলিদের হোটেলে মেডিক্যাল টিম পাঠিয়েছে। তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, যারা জ্বর বা শ্বাসকষ্টে আক্রান্ত, তাদের রোগের উপসর্গ পরীক্ষা করার আগ পর্যন্ত হোটেলের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় যাদের কোভিড পজিটিভ প্রমাণিত হবে, তাদেরকে অবশ্যই পাঁচ দিন নিজ নিজ কক্ষে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয়, তাহলে তাদের মাস্ক পরিধান করে বের হতে হবে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যটন মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অসুস্থদের নিজ নিজ কক্ষে আবদ্ধ করে রাখতে হবে। তাদেরকে অন্যদের চেয়ে দূরের স্থানে খেতে দিতে হবে। এছাড়া হোটেলগুলোতে আলাদা কোভিড পরীক্ষাকেন্দ্র রাখতে হবে। যেন অবস্থানরতরা সেখানে কোভিড পরীক্ষা করতে পারে।

জৈন্তাবার্তা/জেএ