‘খিদে’ নিয়ে জন্মেছেন কৌশানি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ AM

‘খিদে’ নিয়ে জন্মেছেন কৌশানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ১২:৫৭:৪৬ PM

‘খিদে’ নিয়ে জন্মেছেন কৌশানি

কৌশানি


টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, প্রায় বছর আটের অভিনয় ক্যারিয়ার তার। ছকে বাঁধা বাণিজ্যিক ছবিতে লাস্যময়ী নায়িকার চরিত্রে দেখা যায় তাকে। ভিন্নধর্মী অভিনয়সমৃদ্ধ চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। তাকে নিয়ে সমালোচনা আছে প্রচুর। তবে তা যে খুব একটা কেয়ার করেন না, সেটা তার আচরণে প্রকাশ পায়।

সম্প্রতি নিজেকে নিয়ে খুব বড়সড় বয়ান দিলেন এ নায়িকা। সামাজিকমাধ্যমে অনেকটা নিজের ঢোল পেটানোর মতো করেই জানালেন সফলতার জন্য তার আজন্ম খিদের কথা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৌশানি লেখেন, ‘সফলতার জন্য অতৃপ্ত ক্ষুধা নিয়েই জন্মেছি আমি।’ অভিনেত্রীর কাছ থেকে এমন মন্তব্য শুনে চোখ বাঁকিয়েছেন অনেকেই। কেউ বললেন, ‘রাজনীতি থেকে সিনেমা সব জায়গায় আপনি অসফল।’ আবার কেউ বললেন, ‘আপনার প্রেমিকের চক্করে সব খোয়াবেন।’

অভিনয়ে খুব বেশি আলোচনায় না আসতে পারলেও প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের খাতিরে বরাবরই থেকেছেন আলোচনায়। পড়েছিলেন সিবিআই তদন্তের মুখেও। দিন কয়েক আগে বনিকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন কৌশানি। বোঝাই যাচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই টলিউড জুটি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন