পাকিস্তানে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১২:১৮:৫৫ অপরাহ্ন

পাকিস্তানে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

ছবি: সংগৃহীত


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ নিয়ে এদিন দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেছেন, ‘আরব আমিরাতের একটি দল দুটি বিমান নিয়ে ১০ থেকে ১২ দিন আগে এখানে আসে। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করে এই বৃষ্টি সৃষ্টি করেছে।’ কৃত্রিম বৃষ্টির প্রভাব কী হবে— সে বিষয়টি শনিবার রাতে জানা যাবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে।

সাধারণ লবণ অথবা বিভিন্ন লবণের মিশ্রণ আকাশের সাদা মেঘে ছিটিয়ে দেওয়া হয়। আর লবণ ছেটানোর কারণে বৃষ্টির সৃষ্টি হয়। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, কৃষকদের শস্য পোড়ানোর কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে গত কয়েক বছর ধরে লাহোরের আবহাওয়া খারাপ থেকে খারাপ হয়েছে। আর খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু