নেতানিয়াহু রাষ্ট্রের জন্য বোঝা, তাকে বরখাস্ত করতে হবে: নেসেট সদস্য
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ AM

নেতানিয়াহু রাষ্ট্রের জন্য বোঝা, তাকে বরখাস্ত করতে হবে: নেসেট সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ১০:১৯:০০ AM

নেতানিয়াহু রাষ্ট্রের জন্য বোঝা, তাকে বরখাস্ত করতে হবে: নেসেট সদস্য

বেনিয়ামিন নেতানিয়াহু।


‘বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ঘাড়ের ওপর মাইল পাথরের মতো চেপে বসে আছে, তাকে বরখাস্ত করতে হবে’- এমন মন্তব্য করেছেন দেশটির সংসদ সদস্য (নেসেট) ও সাবেক মন্ত্রী মেইরাভ কোহেন।

বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি নেতানিয়াহুকে বরখাস্তের আহ্বান জানিয়ে বলেন, তিনি (নেতানিয়াহু) রাষ্ট্রের জন্য বোঝা হয়ে উঠেছেন। তিনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী।

কোহেন বলেন, ‘যুদ্ধের মধ্যে এই কথাগুলো বলতে আমার কষ্ট হয়, কিন্তু মনে হয় অন্য কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী যখন ব্যর্থ হন এবং ব্যর্থ হতেই থাকেন, তখন এটি প্রমাণ করে যে তিনি পদের জন্য যোগ্য নন, তিনি ভুল সময়ে ভুল জায়গায় ভুল ব্যক্তি, তাকে অবিলম্বে প্রতিস্থাপন (বরখাস্ত করে অন্য কাউকে দায়িত্ব গ্রহণ) করতে হবে’।

কোহেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের নেতৃত্বাধীন ইয়েশ আতিদ পার্টির সদস্য। এর রবিবার আগে ইয়ার লাপিদও নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা দিয়ে নির্বাচনের দাবি জানিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি দৈনিক মারিভে প্রকাশিত লেজার রিসার্চ ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন যে, নেতানিয়াহু সরকার পরিচালনার জন্য সঠিক ব্যক্তি।

সমীক্ষায় দেখা গেছে যে ৪৯ শতাংশ ইসরায়েলি, বা প্রায় অর্ধেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন যে, ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গ্যান্টজ দেশটির সরকার পরিচালনার জন্য সেরা ব্যক্তি।

অনেক ইসরায়েলি আশা করে যে, হামাসের হামলার ঘটনায় যুদ্ধোত্তর তদন্তে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব