ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ AM

ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১১:২৩:১৭ AM

ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় একটি যৌথ পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন। বার্তাসংস্থা এপি শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি নামে ওই পরিবারের সদস্যরা নিহত হন। এই পরিবারের ১৬ জন প্রধান কর্তা হামলায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলাটি এই যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী হামলা ছিল। নিহতদের মধ্যে রয়েছেন ইসাম আল-মুগারাবি নামে এক ব্যক্তি। তিনি জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ছিলেন। ইসরায়েলিদের হামলায় তার স্ত্রী ও পাঁচ সন্তানও প্রাণ হারিয়েছেন।

ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসাম ও তার পরিবারের মৃত্যু আমাদের গভীর শোকাহত করেছে। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য হতে পারে না। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।’

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব