গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৮:১৮:২৬ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত।


যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম চলাতে গিয়ে গত দুইমাসের বেশি সময়ে ইসরায়েলি হামলায় ১৪২ জন জাতিসংঘ কর্মী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

রোববার ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।

ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ইতিহাসে এর আগে আর কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারপর থেকেই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৭০ শতাংশেরও বেশি নারীও শিশু। আহত হয়েছেন ৫৪ হাজার ফিলিস্তিনি।

এছাড়া ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসাবে চিহ্নিত করেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু