বুবলীর কোরবানির গরুর নাম ‘মহারাজ’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ AM

বুবলীর কোরবানির গরুর নাম ‘মহারাজ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ১২:৪৪:৪০ PM

বুবলীর কোরবানির গরুর নাম ‘মহারাজ’

ছবি সংগৃহীত


আর কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। ফলে সকলেই ব্যস্ত সময় পার করছেন পছন্দের কোরবানির পশু ক্রয়ে কিংবা নাড়ির টানে বাড়ি ফিরতে। 

নায়ক-নায়িকারা ঈদ কোথায় কাটাবেন, কি করবেন এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ভক্তরা। সে কারণে তারকারাও চেষ্টা করেন নিজেদের ঈদ পরিকল্পনা শেয়ার করার। 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে নিজের ঈদ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, এবার ঈদ কাটবে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে। 

বুবলী বলেন, ‘কাজের বাইরে বীরকে আমি আমার সর্বোচ্চ সময় দিতে চাই। কারণ তার বাবা- মা আমিই। এবার ঈদ কাটবে ওকে ঘিরেই। তার আনন্দই আমার আনন্দ। ’

এই নায়িকা আরো জানান, ইতোমধ্যেই কোরবানির গরু কেনা হয়েছে। গরুর নামকরণ করা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই সময় কেটে যাবে তার।

এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী