লন্ডনে লাগেজ আসতে দেরি হওয়ায় বিমানবন্দরে মলত্যাগের হুমকি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ AM

লন্ডনে লাগেজ আসতে দেরি হওয়ায় বিমানবন্দরে মলত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১০:৫৪:৫৩ AM

লন্ডনে লাগেজ আসতে দেরি হওয়ায় বিমানবন্দরে মলত্যাগের হুমকি

প্রতিকী ছবি


বিমানবন্দরে প্রত্যেক যাত্রীরই লাগেজ চেকিং হয়। এই চেকিংয়ে সময় বেশি লাগায় বিরক্ত হয়ে মলত্যাগের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমন ঘটনাই ঘটল যুক্তরাজ্যের লন্ডনের গেটউইক বিমানবন্দরে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যদিও প্রতিবেদনে এমন কাণ্ড করা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। কবে এ ঘটনা ঘটেছে তাও জানানো হয়নি। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ওই ভ্রমণকারীর লাগেজ আসতে দেরি হওয়ায় তিনি অধৈর্য্য হয়ে চিৎকার করতে থাকেন। দ্রুত লাগেজ না আসলে তিনি বেল্টের ওপর মলত্যাগের হুমকি দেন। পরে ওই ব্যক্তি প্রথমবার হুমকি দিয়ে তাঁর লাগেজ পেতে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করেছিলেন। এর পর তিনি কনভেয়র বেল্টের ওপর বসে পড়েন এবং আবারও মলত্যাগের হুমকি দেন। 

শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করে ওই ব্যক্তি তাঁর লাগেজ ফিরে পান। তবে হুমকি দিলেও শেষ পর্যন্ত তিনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাননি।

এর আগে, চলতি বছরের ২৪ জুন ভারতের মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ ফ্লাইটে এক যাত্রী মলত্যাগ করেন। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব