গোপনে দুই আফগানির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

গোপনে দুই আফগানির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন

গোপনে দুই আফগানির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ছবি: সংগৃহীত


ইরানের মানবাধিকার সংগঠন জানিয়েছে, গোপনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দুই আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। কেন্দ্রীয় কারাজ কারাগারে তাদের দণ্ড কার্যকর করা হয়।

সংগঠনটি জানিয়েছে, ‘ইচ্ছেকৃত হত্যাকাণ্ড’ সংঘটিত করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর গত শনিবার ওই দুই আফগানিকে ফাঁসিতে ঝোলানো হয়।

মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই দুই আফগানিকে কারাগারের নির্জন সেলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে আকবর নেহমাতি নামের এক ব্যক্তিকেও সেখানে নেওয়া হয়। আকবরকে আবারও নিজস্ব সেলে ফেরানো হলেও; শনিবার ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ইরান। এছাড়া তাদের কোন অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছে সে তথ্যও প্রকাশ করেনি দেশটি।

ইরানি মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইসলামিক রিপাবলিকটিতে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরআগে ইরানে যত আফগানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের সবাই মাদক চোরাচালান অথবা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

ইরানের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ছয় হাজার আফগানি বন্দি আছেন। প্রতিবেশী দেশ হওয়ায় অনেক আফগানি বৈধ ও অবৈধভাবে ইরানে প্রবেশ করেন। সেখানে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু