জাপানে ভূমিকম্প : নিহত বেড়ে ৭৮, এখনও নিখোঁজ ৫১
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫২ AM

জাপানে ভূমিকম্প : নিহত বেড়ে ৭৮, এখনও নিখোঁজ ৫১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৩:১৪:৪৭ AM

জাপানে ভূমিকম্প : নিহত বেড়ে ৭৮, এখনও নিখোঁজ ৫১


নতুন বছরের প্রথম দিনের ভয়াবহ ভূমিকম্পে জাপানের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫১ জন। জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।

গত ১ তারিখ সোমবার স্থানীয় সময় বিকেলে জাপানের সিরিজ ভূমিকম্প শুরু হয়। এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। জাপানের আবহাওয়া ও ভূতত্ত্ব গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ ভূমিকম্প হয়েছে দেশটিতে।

এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল জাপানের উত্তরাঞ্চলীয় নটো প্রশাসনিক বিভাগ। ভূমিকম্পের জেরে জাপান সাগরের তীরে অবস্থিত নটো বিভাগের বিভিন্ন শহরে সুনামির জলোচ্ছ্বাসও হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব