সংসার ভাঙছে ‘গজনি’ তারকার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ AM

সংসার ভাঙছে ‘গজনি’ তারকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ০১:৪৪:৪৩ AM

সংসার ভাঙছে ‘গজনি’ তারকার

ছবি সংগৃহীত


সংসারের জন্য অভিনয় ছাড়েন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আসিন থোত্তুমকল। ‘গজনি’ সিনেমার জন্য পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রাহুল শর্মার সঙ্গে সব ছবি মুছে ফেলেছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় থাকেন না অভিনেত্রী। তবে ছবি মুছে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই লোকমুখে প্রশ্ন, তবে কি এবার ডিভোর্সে পথে হাঁটতে চলেছে এই জুটি?

২০১৬ সালে স্মার্টফোন প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের মালিক রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আসিন। এরপর অভিনয় জগত থেকে বিরতি নেন তিনি। পরিবারকেই নিজের পুরো সময়টুকু দেন। ২০১৭ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান আরিন। সুখের সংসারে হঠাৎ কী হল, যে তাদের বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়ে পড়ল!

আসিন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ের ছবিও সরিয়ে ফেলেছেন, যা ভাবাচ্ছে অনুরাগীদের। যদিও অভিনেত্রীর একটি ফ্যানপেজ থেকে দাবি করা হচ্ছে, গজনি অভিনেত্রী এর আগেও বহু ছবি মুছে ফেলেছেন। মা-বাবার বিবাহবার্ষিকীতে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরে তা ডিলিট করে দেন। এমনকি, শ্রীদেবীর মৃত্যুর করা পোস্টও তিনি ডিলিট করে দিয়েছিলেন। তার মানে কি, নিজের মা-বাবা বা শ্রীদেবীকে ভালোবাসেন না তিনি?

আপাতত ইনস্টাগ্রামে আসিনের সঙ্গে স্বামী রাহুল শর্মার একটি ছবিই রয়েছে। যেখানে উপস্থিত রয়েছেন ঋষি কাপুর। সাদা-কালো ছবিটি আসিনের বিয়ের দিন তোলা। যাতে নিমন্ত্রিত ছিলেন প্রয়াত অভিনেতা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী