হুথিদের লক্ষ্য করে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৯ AM

হুথিদের লক্ষ্য করে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ১০:৩৩:৫০ AM

হুথিদের লক্ষ্য করে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত


ইয়েমেনে হুথি বিদ্রোহীদের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ হামলা চালানো হয় বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুথিদের ওপর নতুন এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে এই কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে গত দুই মাস ধরে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল হুমকির মুখে পড়ে যাওয়ায়— হুথিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালান মার্কিন ও ব্রিটিশ সেনারা।ওই হামলার পর যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজেও হামলার হুমকি দেয় হুথিরা। সেই হুমকি অনুযায়ী, গতকাল সোমবার একটি বিশাল জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।

বিশ্বব্যাপী যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে তার মধ্যে ১২ শতাংশই লোহিত সাগর দিয়ে যায়। হুথিদের হামলার কারণে বিশ্বের বড় বড় সংস্থাগুলো সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন বেশিরভাগ জাহাজ আফ্রিকা ঘুরে গন্তব্যে যাচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব