ইসরাইলে আবারো হামাসের ব্যাপক রকেট হামলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৯ AM

ইসরাইলে আবারো হামাসের ব্যাপক রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১১:১৩:৪৫ AM

ইসরাইলে আবারো হামাসের ব্যাপক রকেট হামলা

ছবি : সংগৃহীত


ইসরাইলে আবারো ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ইসরাইলের নেটিভোট শহরে একই সময় ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এ সময় আয়রন ডোম মাত্র ২০টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস এমন এক সময় এই হামলা চালিয়েছে, যখন আকাশ ও স্থল অভিযান শেষে ইসরাইল দাবি করেছে, তারা হামাসের রকেট সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের এই রকেট হামলা ইসরাইলি নেতাদের এই কথারই জানান দেয় যে এখনো যুদ্ধ শেষ করার সময় হয়নি। তারা এখনো নিজ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়নি। তাই এখনই যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয়, তবে যুদ্ধের নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাবে।

সূত্র : আল জাজিরা

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব