সাগরে ডুব দিলেন মোদি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ PM

সাগরে ডুব দিলেন মোদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:২৭:০৮ AM

সাগরে ডুব দিলেন মোদি

ছবি: সংগৃহীত


ভারতের তামিল নাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরে পূজা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২০ জানুয়ারি) মন্দিরটিতে যান তিনি। ওই সময় মন্দিরের পাশে অবস্থিত অগ্নিতীর্থম সৈকতে পবিত্র ডুব দেন তিনি।

মোদিকে রামনাথস্বামী মন্দিরে রুদ্রাক্ষ মালা পরে থাকতে দেখা যায়। এরপর তিনি সেখানে গভীর পূজায় মগ্ন হন। এটি তামিল নাড়ুর প্রাচীনতম শিব মন্দির। পূজা ছাড়াও মন্দিরে আয়োজিত ভজনে যোগ দেন মোদি।

এই শিব মন্দিরটি তামিলনাড়ুর রামনাথপুরামের রামআশ্রম দ্বীপে অবস্থিত। বলা হয়ে থাকে, শ্রী রাম এখানে শিব লিঙ্গ স্থাপন করেছিলেন। এছাড় রাম এবং শিতা দেবি এখানে পূজা করেছিলেন।

এদিকে আগামী সোমবার অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন মোদি। ২ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা মন্দিরটি উদ্বোধনের আগে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

নতুন এ মন্দিরটি তৈরি করা হয়েছে বাবরি মসজিদের স্থানে। ১৯৯২ সালে উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলে। তারা দাবি করে, সম্রাট বাবর মন্দির ভেঙে ষোড়শ শতাব্দিতে এখানে মসজিদ তৈরি করেছিলেন।

মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি কথা দিয়েছিল— ক্ষমতায় আসতে পারলে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নতুন মন্দির তৈরি করে দেবে তারা। সেই কথা অনুযায়ী, মন্দির তৈরি করেছেন মোদি।

নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি ছাড়াও ৮ হাজার অতিথি থাকবেন।


এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব