মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু নামাজের স্থান চালু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৩ PM

মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু নামাজের স্থান চালু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৪:৪৭:০৭ AM

মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু নামাজের স্থান চালু

ছবি : সংগৃহিত


সৌদি আরবের মক্কায় নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত নামাজের স্থান নামাজের জন্য খুলে দেয়া হয়েছে। জাবাল ওমর মক্কা হোটেলে নির্মিত নামাজের এ স্থানটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত ‘প্রার্থনার স্থান’ হিসেবে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, জাবাল ওমর মক্কা হোটেলের দুই টাওয়ারকে সংযোগকারী সেতুর ওপরে নামাজের স্থানটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে তৈরি করা এ স্থানটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনার সৌন্দর্য উপভোগ করা যায়। এটি শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়। পাশাপাশি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শনও।

হোটেলটির দুই টাওয়ারকে সংযোগকারী সেতুটি প্রথমে মাটি থেকে ১ হাজার ২৩ ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে এটি ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে তৈরি করা হয়। স্টিলের তৈরি সেতুটির ওজন ৬৫০ টন। এর মাধ্যমে হোটেলটির ৩৬, ৩৭, ৩৮ তলা সংযুক্ত করা হয়।

জাবাল ওমর মক্কা হোটেলে নামাজের ঝুলন্ত স্থানটি ৫৫০ স্কয়ার মিটার প্রশস্ত। এখানে একসাথে ৫২০ জন নামাজ পড়তে পারে। স্থানটির দেয়ালে আছে দৃষ্টিনন্দন আরবি ক্যালিওগ্রাফিতে আঁকা আল্লাহর গুণবাচক নাম।

ফজরের নামাজের সময় মুসল্লিরা নামাজের এ স্থান থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্যও উপভোগ করতে পারবে। এছাড়া সূর্যাস্তের সৌন্দর্যও এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে।

সূত্র : গালফ নিউজ ও অন্যান্য

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব