নাচার সময় ২৫ ফিট নিচে পড়ে গেলেন বর-কনেসহ ৩৯ অতিথি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ PM

নাচার সময় ২৫ ফিট নিচে পড়ে গেলেন বর-কনেসহ ৩৯ অতিথি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৯:১২:১১ AM

নাচার সময় ২৫ ফিট নিচে পড়ে গেলেন বর-কনেসহ ৩৯ অতিথি

ছবি: সংগৃহীত


বিয়ের অনুষ্ঠান চলছিল। চারিদিকে অতিথির সরগম। গানের তালে অনেকেই নাচছিলেন, আনন্দে আত্মহারা। তবে এরমধ্যেই নাচার ওই ফ্লোর ধসে পড়ে যায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্লোর থেকে অন্তত ৩৯ অতিথি ২৫ ফিট নিচে পড়ে যায়। ইতালিতে ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় বিয়ের দিন অতিথিদের কাটাতে হয়েছে হাসপাতালে। বর পাওলো মুগনাইনি এবং ইতালি-আমেরিকান কনে ভ্যালেরিয়া (২৬) তাদের বিয়েতে অন্তত ১৫০ জনকে নিমন্ত্রণ জানান। পাওলো চিকিৎসকদের বলেন, সবাই অনুষ্ঠান উপভোগ করছিলেন, আনন্দে ছিলেন। কিন্তু এরপরেই এক অন্ধকার জায়গায় আমি নিজেকে খুঁজে পাই। এরপরে দেখি অনেকে আমার ওপর পড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে এবং আরও ১০ জন মাঝারি আহত হয়েছেন। তাদের সবাইকে ইতালি পিস্তোয়ায় সান জ্যাকোপো হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সবার অবস্থা স্থিতিশীল।  বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর মালিক স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, তারা বুঝতে পারছেন না কীভাবে এ ধসের ঘটনা ঘটল। তারা এ ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব