চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৩ PM

চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৮:৫২:১২ AM

চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ জিয়াংসিতে একটি দোকানে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টা ২৪ মিনিটে জিয়াংসির সিনওয়েতে গ্রাউন্ড লেভেলের নিচের একটি দোকানে আগুন লাগে।

এখন পর্যন্ত এ অগ্নি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন। অন্যান্যরা এখনো দোকানের ভেতর আটকে আছেন।’

সংবাদমাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে গেছে বেশ কয়েকটি ফায়ার ট্রাক এবং জরুরি পরিষেবা সংস্থার গাড়ি। সেসব গাড়ি সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দোকানের ভেতর কতজন আটকে আছেন এবং ঠিক কতজন আটকে আছেন সে বিষয়টি পরিষ্কার নয়।

মাত্র পাঁচদিন আগে হেনান প্রদেশের একটি স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বড় অগ্নি দুর্ঘটনা ঘটল দেশটিতে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব