থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০১:০৯:২৫ পূর্বাহ্ন

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক


থাইল্যান্ডের তাক বাই জেলায় অনুপ্রবশের অভিজোগে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক দেশটির পুলিশ। স্থানীয় জনসাধারণের কাছ থেকে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ বাকি ১৮ বাংলাদেশিকে আটক করে।

স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, ১৯ জনের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তারা সবাই বাংলাদেশি। পাসপোর্টগুলোর ১৫টিতে গত ৮ জানুয়ারি, ২টিতে ৯ জানুয়ারি থাই ইমিগ্রেশন ব্যুরোর এন্ট্রি স্ট্যাম্প ছিল। ১৯টি পাসপোর্টেই ভিসা স্টিকার ছিল যা ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

আটকৃতরা পুলিশকে জানিয়েছে তারা কম্বোডিয়ায় ছিল এবং যারা তাদের কম্বোডিয়ায় থাকার ব্যবস্থা করেছিল সেই দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিল থাই এন্ট্রি স্ট্যাম্প লাগানো জন্য; যাতে করে তারা মালয়শিয়ায় যেতে পারে। যার জন্য তারা চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।    

নরাথিওয়াত প্রাদেশিক ইমিগ্রেশন পুলিশ এবং তাক বাই থানা এই মানব পাচারকারী নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

২০২৩ সাল থেকে কম্বোডিয়ায় হয়ে থাইল্যান্ডে অনুপ্রবশকারী বাংলাদেশি সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া সম্প্রতি মানব পাচারকারী চক্রটি থাই ইমিগ্রেশন ব্যুরোর ভুয়া এন্ট্রি স্ট্যাম্প ব্যাবহারের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তারা মালয়শিয়ার ভিসা আবেদনের কাজে এই ভুয়া সিল ব্যবহার করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু