ভালোবাসা মেনে নেয়নি পরিবার, পালিয়ে বিয়ে করলেন পপি-প্রতিমা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ PM

ভালোবাসা মেনে নেয়নি পরিবার, পালিয়ে বিয়ে করলেন পপি-প্রতিমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১০:১৪:২৮ AM

ভালোবাসা মেনে নেয়নি পরিবার, পালিয়ে বিয়ে করলেন পপি-প্রতিমা


পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ায় প্রেমে। কিন্তু তাদের ভালোবাসা বাড়ি থেকে মানতে চায়নি কেউই। পরে পালিয়ে বিয়ে করেন তারা। ঘটনাটি ভারতের মালদহের।

পপি-প্রতিমা দুজনেই প্রাপ্তবয়স্ক। ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন তারা। 

এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। বিয়ের ঘটনাকে ঘিরে মালদহে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।

এদিকে সম্পর্কের বিষয়ে পপি-প্রতিমা জানান, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে কথা বলতেন। এভাবে তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গিয়ে গড়ায়। পরে তারা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকজন সমর্থন না করায় বিয়ের এ সিদ্ধান্ত নেন।

সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাদের ভালোবাসার জয় হয়েছে। এরপর কিছু না কিছু রোজগারের পথ বেছে নিতে পারবেন বলেই আশা করছেন পপি-প্রতিমা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব