রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন: রাষ্ট্রদূত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন: রাষ্ট্রদূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১২:৪৬:৫১ অপরাহ্ন

রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন: রাষ্ট্রদূত


ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছে চীন।  রোববার (২৮ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।  

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা মিয়ানমারের  রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছি৷ যেন সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ যেন সুগম হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ,  মিয়ানমার ও চীন একযোগে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং আশা করে বাংলাদেশ ও মিয়ানমার যেন যুক্ত থাকে।

এক প্রশ্নের উত্তর চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ ।  বাংলাদেশ সরকারের দিক থেকে প্রস্তাব পেলে আমরা এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবো।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন। ইতোমধ্যেই নব নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী লি কেয়াং অভিনন্দন জানিয়েছেন।  

আগামীতে দুই দেশের সম্পর্ক গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু