পোস্ট করতেই ভাইরাল রুক্মিণীর ছবি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ AM

পোস্ট করতেই ভাইরাল রুক্মিণীর ছবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ১২:০৬:২৬ PM

পোস্ট করতেই ভাইরাল রুক্মিণীর ছবি

রুক্মিণী


টলিউডের ব্যস্ত নায়িকা রুক্মিণী মৈত্র। একের পর এক বড় প্রজেক্টে কাজ, অভিনয়, সৌন্দর্য সবকিছু দিয়েই আলোচনায় থাকেন বছরভর। ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ্যেও এসেছে তার লুক। আর তা দেখামাত্রই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে পোস্ট। 

অভিনেতা জিৎ এর আগামী ছবির অভিনেত্রীও রুক্মিণী। জিতের পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন তিনি। ফলে টলিউডে দেখা যাবে এবার নতুন সমীকরণ। রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এমনই নানা পোস্ট ভক্তদের জন্য অপেক্ষায় থাকে।

বর্তমানে খুব একটা ঘনঘন পোস্ট করতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। সদ্য যে ছবি পোস্ট করলেন, তা দেখে বেশ মজা পেল নেট দুনিয়া। কী হয়েছে তার মুখে! না, চিন্তার কোনো কারণ নেই, গোটা মুখ জুড়ে থাকা ইমোজিতে ভর্তি। নানা রকম ফলের ইমোজি মুখের বসিয়ে সেলফি তুললেন রুক্মিণী। ঠোঁটের কোণে হালকা হাসি। তার এই পোস্ট দেখে ভালবাসার ভরালেন ভক্তরা।

এবার জিতের সঙ্গে পরবর্তী ছবির কাজের হাত দেবেন রুক্মিনী। টলিউডে মাত্র ৬ বছরই যে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তা এক কথায় বেশ প্রশংসনীয়। তবে কেবল ছবি নিয়েই নয়, পাশাপাশি দেবের সঙ্গে বিজ্ঞাপনেও হাজির হচ্ছেন তিনি। টলিউড থেকে বলিউড, একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাকে। বিদ্যুৎ জামালের সঙ্গে সনক ছবিতে দেখা গিয়েছিল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী