সৌদিতে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৭ PM

সৌদিতে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৮:২৫:৩৫ AM

সৌদিতে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সুদানের এক নাগরিককে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রিয়াদে ওই চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সুদানি ওই নাগরিককে হত্যার উদ্দেশ্য জানা যায়নি। এ ছাড়াও ছিনতাই, হত্যাচেষ্টা এবং বন্দুকের মুখে ডাকাতির অন্য মামলায়ও দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই চার ইথিওপিয়ানকে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তের পর সংশ্লিষ্ট আদালতে প্রবাসীকে হত্যার মামলাটি স্থানান্তর করা হয়েছিল। পরে সেই আদালতে মূল অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তরা সৌদিতে লোকজনের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে অর্থ লুটপাট করতেন বলেও অভিযোগ ছিল।

অভিযুক্তদের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখেন। সৌদি আরবের রাজকীয় আদালতের অনুমোদনে বুধবার রিয়াদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবে হত্যা, সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়।

এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশি ও ভারতীয় দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। দেশটিতে মুখে কীটনাশক স্প্রে করে এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের। আর্থিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় সৌদি। তবে কবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তা জানায়নি দেশটি।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব