এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করল ওমান দূতাবাস
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করল ওমান দূতাবাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৪:৪০:৩০ পূর্বাহ্ন

এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করল ওমান দূতাবাস


প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন গ্রহণ ও বিতরণ চালু করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। কারিগরি ত্রুটির কারণে এতদিন এ সেবা বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশন আরা পলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২২ জানুয়ারি প্রবাসীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে ২৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে।

দূতাবাস জানিয়েছে, ওমানের ইব্রি এলাকায় শুক্র ও শনিবার কনস্যুলার সেবা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ও ৩ ফ্রেব্রুয়ারি আল মস্তাকবাল হোটেল অ্যাপার্টমেন্ট, ইব্রাতে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু