রাখাইনে বন্ধ মোবাইল সেবা, বাড়ি-ঘরে আগুন দিচ্ছে সামরিক জান্তা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

রাখাইনে বন্ধ মোবাইল সেবা, বাড়ি-ঘরে আগুন দিচ্ছে সামরিক জান্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ১০:০২:২৩ পূর্বাহ্ন

রাখাইনে বন্ধ মোবাইল সেবা, বাড়ি-ঘরে আগুন দিচ্ছে সামরিক জান্তা

ছবি: সংগৃহীত


মিয়ানমারের রাখাইন রাজ্যে মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সামরিক জান্তা। এছাড়া সেখানে সাধারণ মানুষের বাড়ি-ঘরে আগুন দিচ্ছে তারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, পোনাগুনের সার কোনো পোতে গ্রামে এবং একইসঙ্গে মিনবায়ার কায়ার ইয়ে পিয়েন গ্রামে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে জান্তা বাহিনী। সার কোনো পোতে গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, সেনারা গ্রামে প্রবেশ করেন এরপর অগ্নিসংযোগ করেন। তবে ওই সময় গ্রামে কোনো মানুষ ছিল না।

তিনি বলেছেন, “কোনো গ্রামবাসী ওই স্থানে ছিলেন না। সেনাদের এগিয়ে আসতে দেখে তারা সবাই পালিয়ে যান। কত বাড়িতে আগুন দেওয়া হয়েছে, জিনিসপত্র কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনো জানা যায়নি।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই বিভিন্ন গ্রামে আগুন দিচ্ছে সেনাবাহিনী। তবে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায়; ক্ষয়ক্ষতির পরিমাণ তেমনভাবে জানা যাচ্ছে না। তবে এসব অগ্নিকাণ্ডের কারণে রাখাইনের প্রায় তিন লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এতে ধারণা করা হচ্ছে, অনেক মানুষের ঘর-বাড়িই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

নারিনজারা নিউজ আরও জানিয়েছে, রাজধানী সিত্তের নায়ো ইয়োয়াং চং নামের একটি গ্রামে গোলার আঘাতে সাতজনের মৃত্যু হয়েছে। তবে মোবাইল সেবা বন্ধ থাকায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু