আবারও বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

আবারও বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৬:৩৮:৪০ পূর্বাহ্ন

আবারও বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আবারও বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম।


শিগগিরই সুদের হার না কমানোর সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণ দর হারিয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩৮ ডলার ৫৯ সেন্টে। তবে দৈনিক হিসাবে কমলেও সাপ্তাহিক ভিত্তিতে বেঞ্চমার্কটির দাম বেড়েছে। চলতি সপ্তাহে যে হার প্রায় ১ শতাংশ। ফলে এখনও আউন্সপ্রতি দর ২০০০ ডলারের ওপরে আছে। আলোচ্য কার্যদিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ২০৫৩ ডলার ৭ সেন্টে। একই কর্মদিবসে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি বন্ড ইল্ডও ঊর্ধ্বগামী হয়েছে। তাতে বিদেশি ক্রেতাদের কাছে বুলিয়ন অধিক ব্যয়বহুল হয়ে পড়েছে।

বিদায়ী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৫৩ হাজার মানুষের চাকরি হয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসকে যা ছাড়িয়ে গেছে। তাদের প্রত্যাশা ছিল, আলোচিত মাসে মার্কিন মুলুকে কর্মসংস্থান হতে পারে ১ লাখ ৮০ হাজার জনের। এতে স্পষ্ট বিশ্বের বৃহৎ অর্থনীতি শক্তিশালী রয়েছে। ব্যবসায়ীদের যা আরও বেশি কর্মচারী নিয়োগ এবং ধরে রাখতে উৎসাহিত করেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর মন্দা থেকে রক্ষা পাবে তারা।

এর আগে গত ৩১ জানুয়ারি বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ঘটেছিল। এর পরের দিনই বেড়েছিল। এদিন আবার কমলো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু