‘কারচুপি করে জিতেছেন নওয়াজ’, অভিযোগ করে আদালতে পিটিআই
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

‘কারচুপি করে জিতেছেন নওয়াজ’, অভিযোগ করে আদালতে পিটিআই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১২:৫৫:০৮ অপরাহ্ন

‘কারচুপি করে জিতেছেন নওয়াজ’, অভিযোগ করে আদালতে পিটিআই

ছবি: সংগৃহীত


পাকিস্তান মুসলীম লীগ-এন (পিএমএলএন)-এর নেতা নওয়াজ শরীফ কারচুপি করে নির্বাচনে জিতেছেন বলে অভিযোগ করেছে ইমরানের দল পিটিআই। আর এ অভিযোগ নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) আদালতের দারস্থ হয়েছে দলটি। এছাড়া নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে তারা।

নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা পিটিআইয়ের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে বলেছেন, ফরম-৪৫ এর ফলাফল অনুযায়ী, নওয়াজ শরীফ হেরেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফরম-৪৭ এ তাকে ‘বোগাস’ বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে তারা লাহোর  হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। 

ফরম-৪৫ হলো পাকিস্তানের প্রত্যেকটি ভোট কেন্দ্রের আলাদা ফলাফল। ফরম-৪৫ অনুযায়ী, ফরম-৪৭ এর মাধ্যমে একটি আসনের পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়। পাকিস্তানের নির্বাচন কমিশন এবারের নির্বাচনে পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেয়নি। ফলে পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্রের ব্যানারে নির্বাচন করেন। আর এতেই বাজিমাত করেন তারা।

পিটিআই দাবি করেছে, ফরম-৪৫ অনুযায়ী তাদের প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু পরবর্তীতে নওয়াজ শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৭৪ বছর বয়সী নওয়াজ শরীফ জাতীয় পরিষদের ১৩০তম আসন থেকে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটিআইয়ের ইয়াসমিন রশিদ ১ লাখ ৩০ হাজার ভোট পেয়েছেন। তবে প্রাথমিক ফলাফলে ইয়াসমিন রশিদ এগিয়ে ছিলেন

অপরদিকে মরিয়ম নওয়াজ জয় পেয়েছেন জাতীয় পরিষদের ১১৯তম আসন থেকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি ৮৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক শাহজাদ ৬৮ হাজারের বেশি ভোট পেয়েছেন।

নওয়াজ শরীফের বিরুদ্ধে নির্বাচন করা ইয়াসমিন রশিদ আদালতে অভিযোগ করে বলেছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয় পেয়েছেন। কিন্তু ফরম-৪৭— এ নওয়াজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঠিক একই অভিযোগ করেছেন মরিয়ম নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা ফারুক শাহজাদ। তিনিও জানিয়েছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয় লাভ করেছেন।

এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির মেয়েও তার পরাজয়ের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু