হঠাৎ হাসপাতালে কেন মালাইকা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ AM

হঠাৎ হাসপাতালে কেন মালাইকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৮:০৮:৪৪ AM

হঠাৎ হাসপাতালে কেন মালাইকা

ছবি সংগৃহীত


বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সবসময়ই অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। তাই পাপারাৎজিদের চোখও সর্বদা থাকে এই অভিনেত্রীর উপর। 

যার ফলে মালাইকা কোথায় কখন কি করছেন সবই চলে আসে খবরের পাতায়। এবার পাপারাৎজিদের ক্যামেরায় হাসপাতালের বাইরে দেখা মিলেছে নায়িকার। সঙ্গে দেখা গেছে তার মাকেও।

হঠাৎ কি হলো মালাইকার? কেন আবার হাসপাতালে ছুটতে হল অভিনেত্রীকে, তা জানার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা৷ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বাবা অনিল আরোরা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাবাকে দেখতেই হাসপাতালে ছুটে গেছেন অভিনেত্রী৷


এদিন মালাইকাকে তার মায়ের হাত ধরে হাসপাতালের সিঁড়ি থেকে নামতে দেখা গেছে। দু'জনেই মুখে মাস্ক পরেছিলেন। তবুও ক্যামেরা থেকে বাঁচতে পারেননি। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে চলে যান অভিনেত্রী। তবে কি কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন মালাইকার বাবা, তা জানা যায়নি। 

প্রসঙ্গত, মালাইকার বয়স যখন মাত্র ১১ বছর, তখনই মা জয়েস পলিকার্প এবং বাবা অনিল আরোরার ডিভোর্স হয়ে যায়৷ তারপর থেকে মায়ের কাছেই মানুষ হন দুই বোন৷

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন