অর্ধশতাব্দী পর চাঁদে মার্কিন মহাকাশযানের অবতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

অর্ধশতাব্দী পর চাঁদে মার্কিন মহাকাশযানের অবতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ১২:৩৭:৫১ অপরাহ্ন

অর্ধশতাব্দী পর চাঁদে মার্কিন মহাকাশযানের অবতরণ


আমেরিকান একটি কোম্পানি প্রথম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে চাঁদে মহাকাশযান পাঠিয়ে ইতিহাস গড়ল। হিউস্টন-ভিত্তিক ইনটিউটিভ মেশিনস চাঁদের দক্ষিণ মেরুতে ওডিসিয়াস রোবটকে অবতরণ করিয়েছে।

ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেইন ঘোষণা দেন, নিঃসন্দেহে আমরা নিশ্চিত, আমাদের যন্ত্র চাঁদের মাটিতে রয়েছে। আমরা ট্রান্সমিট করছি। কোম্পানির কর্মীরা এই খবর উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দেন।  

ইনটিউটিভ মেশিনস চন্দ্রপৃষ্ঠে যুক্তরাষ্ট্রের অর্ধশতকের নীরবতা ভেঙে দিল। ১৯৭২ সালে শেষ অ্যাপোলো মিশনে আমেরিকান মহাকাশযান চন্দ্রের মাটিতে অবতরণ করেছিল।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ছয়টি বৈজ্ঞানিক যন্ত্রের জন্য ওডিসিয়াসে কিছুটা জায়গা নিয়েছে। নাসার প্রশাসক বিল নেলসন মিশনটিকে বিজয় আখ্যা দিয়ে ইনটিউটিভ মেশিনসকে অভিনন্দন জানান।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ফের চাঁদে গেল। ইতিহাসে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক কোম্পানি- একটি আমেরিকান কোম্পানি মহাকাশযান উৎক্ষেপণ করল এবং যাত্রায় নেতৃত্ব দিল। দিনটি নাসার বাণিজ্যিক অংশীদারত্বের ক্ষমতা ও প্রতিশ্রুতির প্রমাণ দিল।

মহাকাশযানটির অবতরণস্থলটি মালাপার্ট নামে পরিচিত পাঁচ কিলোমিটার উঁচু পর্বত কমপ্লেক্সের পাশে একটি গর্তযুক্ত ভূখণ্ড।  

গত বছর একই মাসে রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করে। এর আগে যুক্তরাষ্ট্র ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন সফলভাবে চাঁদে অবতরণ করেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু