শিশুর সামনে ধূমপান করলে গুনতে হবে দেড় লাখ টাকা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৬ PM

শিশুর সামনে ধূমপান করলে গুনতে হবে দেড় লাখ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০১:০৮:৩৩ AM

শিশুর সামনে ধূমপান করলে গুনতে হবে দেড় লাখ টাকা

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতে ধূমপান খুবই সাধারণ একটি ঘটনা। দেশটির রাস্তা-ঘাটে প্রায় সময়ই সিগারেটসহ ভ্যাপস এবং সিসা টানতে দেখা যায় ধূমপায়ীদের। এ অবস্থায় ধূমপানের ওপর বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এ বিষয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য নতুন কিছু বিধি-নিষেধ জারি করেছে আমিরাত সরকার। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কেউ ধূমপান না করলেও সে যদি ধূমপানের সংস্পর্শে আসে তবে তার স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে।

এ অবস্থায় শিশুদের ক্ষতি এড়াতে ধূমপায়ীদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির শিশু অধিকার সংক্রান্ত ওয়াদিমা আইন অনুযায়ী, শিশুর উপস্থিতিতে ধূমপান করা বেআইনি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো পাবলিক বা প্রাইভেট গাড়িতে কিংবা কোনো আবদ্ধ স্থানে ১২ বছরের কম বয়সী কোনো শিশুর সামনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাঁকে ৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকার সমান।

এ ছাড়াও অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক কিংবা নিকোটিন-জাতীয় কোনো পণ্য বিক্রি করাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ লাখ টাকার কাছাকাছি। এ ক্ষেত্রে জরিমানা না দিলে ৩ মাসের কারাদণ্ডেরও বিধান করা হয়েছে।  শিশুদের কাছে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি করাও বেআইনি এবং একই শাস্তি নির্ধারণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার