স্ত্রীর ফোনে আড়ি পেতে স্বামীর আয় ২১ কোটি!
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৬ PM

স্ত্রীর ফোনে আড়ি পেতে স্বামীর আয় ২১ কোটি!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১২:২৩:০০ PM

স্ত্রীর ফোনে আড়ি পেতে স্বামীর আয় ২১ কোটি!


স্ত্রীর ফোনে আড়ি পেতে ২১ কোটি আয় করেছেন স্বামী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে। মার্কিন সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিপোর্টে উঠে এসেছে ঘটনার বিবরণ।

জানা গেছে, অভিযুক্তের নাম টাইলার লাউডন। তার স্ত্রী ব্রিটিশ সংস্থা বিপি পিএলসিতে কর্মরত ছিলেন। করোনার সময় থেকে বাড়িতে বসেই কাজ করতেন টাইলারের স্ত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ সংস্থাটি ঘোষণা করে, মার্কিন সংস্থা ট্রাভেল সেন্টারস কিনতে যাচ্ছে তারা। এ লেনদেন সংক্রান্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন টাইলারের স্ত্রী। অফিসের অন্য সহকর্মীদের সঙ্গে তিনি যখন আলোচনা করতেন, সেই ফোনগুলোতে আড়ি পাততেন টাইলার।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, স্ত্রীর ফোন থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে মার্কিন সংস্থার একের পর এক শেয়ার কিনেছিলেন টাইলার। শুধু শেয়ার কিনেই ২০ লাখ মার্কিন ডলার বা ২১ কোটি টাকার বেশি আয় করেন। তবে শেষ পর্যন্ত কয়েকদিন আগে নিজেই পুরো ঘটনা স্ত্রীর কাছে স্বীকার করেন টাইলার।

ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন টাইলারের স্ত্রী। সঙ্গে সঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। কয়েকদিনের মধ্যে ডিভোর্সেরও আবেদন করেন তিনি। শুধু তাই নয়, নিজের সংস্থার কর্মকর্তাদেরও গিয়ে পুরো বিষয়টি জানিয়ে দেন। তাতে উল্টো নিজের বিপদ ডেকে আনেন। স্বামীর কুকর্মের সঙ্গী ছিলেন এমন অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে টাইলারের স্ত্রীকে। এদিকে অভিযোগের মুখে পড়ে অর্থ ফিরিয়ে দিতে রাজি হয়েছেন টাইলার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির