মিশরে নৌকা ডুবে মৃত ১০ শ্রমিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৫ PM

মিশরে নৌকা ডুবে মৃত ১০ শ্রমিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১১:৪৮:৩৮ AM

মিশরে নৌকা ডুবে মৃত ১০ শ্রমিক


মিশরে কায়রোর কাছে নীল নদে নৌকাডুবে ১০ জন মারা গেছেন। এছাড়া পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নৌকাটিতে ১৫ জন ছিলেন, তারা সকলেই  শ্রমিক। দৈনিক অর্থের চুক্তিতে কাজ করতেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকাটি ডুবে যায়। 

উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারের কাজ করেন।

নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা উদ্ধারের লাইভ ভিডিও দেখাতে থাকেন।

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেয়া হবে(বাংলাদেশি টাকায় সাত লাখ নয় হাজারের মতো)।  আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

মিশরে অবশ্য প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। কারণ, এখানে সুরক্ষা সংক্রান্ত বিধি সেভাবে মানা হয় না বলে অভিযোগ।

সূত্র: ডয়েচে ভেলে

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির