সাংসদ হয়েও জুয়ার বিজ্ঞাপন, সমালোচনার মুখে নুসরাত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ AM

সাংসদ হয়েও জুয়ার বিজ্ঞাপন, সমালোচনার মুখে নুসরাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৮:২৪:১০ AM

সাংসদ হয়েও জুয়ার বিজ্ঞাপন, সমালোচনার মুখে নুসরাত

ছবি সংগৃহীত


ভোট নিয়ে নিজ রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একটি ‘জুয়ার অ্যাপ’র বিজ্ঞাপন ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

নেটিজেনদের প্রশ্ন, ‘বাংলায় যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মাঝে তরুণ প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?’ শনিবার ভোট অশান্তি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, সেই সময়েই এই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন নুসরাত। এরপরই ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ।

কারও প্রশ্ন, ‘পঞ্চায়েতে কতগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সাংসদ, তার উপর সেলেব্রিটি। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?’ আবার কারও মন্তব্য, ‘আপনি নাকি সাংসদ! লজ্জা লাগা দরকার। আপনি বিরক্তিকর একটা মানুষ। এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে। আপনাকে দেখতে কেউ আগ্রহী নয়। আপনার কোনও সম্মান নেই…।’

আবার কিছু নেটাগরিকের মন্তব্য, ‘সাংসদ হিসেবে জুয়া খেলার প্রচার করতে আপনার লজ্জা লাগে না?’ নিজের ইনস্টাগ্রামে ‘জুয়ার’ বিজ্ঞাপনের সেই ভিডিওটি শেয়ার করার পর থেকেই এমন নানা মন্তব্য বিদ্ধ হচ্ছেন এই নায়িকা।  যদিও এর পাল্টা জবাবে এখন পর্যন্ত কিছুই বলতে দেখা যায়নি নুসরাতকে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী