রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৫ PM

রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০১:৩৫:৪৩ AM

রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের

টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া - ছবি : জেরুসালেম পোস্ট


রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বিবৃতি আরব নেতাদের প্রতি এই আহ্বান জানান হামাস প্রধান ইসমাইল হানিয়া।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, দখলদার শক্তি আল আকসা মসজিদে অবরোধ দিয়ে রেখেছে। জেরুজালেম ও পশ্চিমতীরের বাসিন্দাদের ওই অবরোধ ভাঙতে হবে। রমজানের শুরু থেকেই সেখানে নিজেদের ব্যারিকেড গড়ে তুলতে হবে।

এ সময় তিনি আল-আকসা মসজিদের অবরোধ ভাঙার জন্য একটি বিস্তৃত ও আন্তর্জাতিক আন্দোলনের আহ্বান জানান।

হানিয়া বলেন, যখনই বন্দীবিনিময় চুক্তি সামনে আসে, হামাস নমনীয়তা প্রদর্শন করে। কিন্তু দখলদার সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের সহিংসতা অব্যাহতই রাখে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা ইসরাইলকে রাফা আক্রমণে নিবৃত্ত রাখবে।

হামাস প্রধান আরো বলেন, দখলদার গোষ্ঠী ও তার অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারেনি। রাজনৈতিক কৌশলের মাধ্যমেও তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারবে না। সেজন্য আরব নেতাদেরকেও এগিয়ে আসতে হবে। শত্রুদের সংযত করতে তাদেরও ভূমিকা রাখতে হবে। ইসরাইলি আক্রমণকে প্রতিহত করার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে।

সূত্র : জেরুসালেম পোস্ট

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির