নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১১:২২:৩৯ PM

নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা

ছবি:সংগৃহীত


সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ‘প্রতিটি নির্বাচনের সময়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়। তাই সবাইকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ভোটারদের সঙ্গে প্রতিটি মুহূর্তে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে হবে। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। ঘরে বসে থাকা বা প্রতিপক্ষকে ছোট ভাবা চলবে না; বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকতে হবে।
তিনি সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকদল আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন।

তাহসিনা রুশদী লুনা আরও বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। ‘সেই সময় থেকেই আমি আপনাদের পাশে আছি এবং থাকব। বিএনপি উন্নয়নে বিশ্বাসী একটি দল। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

পথসভায় উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহেব আলী সভাপতিত্ব করেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন সভা পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ময়নুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাকিম ও শাহ এহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক